ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার বিকেলে জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে চুয়াডাঙ্গা-২ আসনে নির্বাচন পরিচালক মাওলানা মো. আজিজুর রহমান এ নাম ঘোষণা করেন। প্রার্থীরা হলেন- ১ নম্বর ওয়ার্ড গয়েশপুরে মোহাম্মদ নাসির উদ্দিন, ২ নম্বর ওয়ার্ড গোয়ালপাড়ায় মোহাম্মদ জহুর আলম, ৩ নম্বর ওয়ার্ড নতুনপাড়া-সদরপাড়ায় মোহাম্মদ বকুল মিয়া, ৪ নম্বর ওয়ার্ড মেদিনীপুরে মো. সিরাজুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড হরিহরনগরে ইনামুল হক, ৬ নম্বর ওয়ার্ড বেনীপুর-ধান্যখোলায় মো. জিল্লুর রহমান ও ৮ নম্বর ওয়ার্ড কয়া গ্রামে মোহাম্মদ বদরুল হাসান মাস্টার।
