ছবির ক্যাপশন:
জীবননগরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবাষিকী উপলক্ষে সাহিত্য কর্ম ও জীবন দর্শনের ওপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জীবননগর সাহিত্য উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর সাহিত্য পরিষদের সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম, সহসভাপতি হায়দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হাসান ইমাম, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, দপ্তর সম্পাদক সেলিম রেজা, প্রচার সম্পাদক আমান উল্লা আমান, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজা, কৃষিবিষয়ক সম্পাদক রাজিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সাইদুর রহমান, নির্বাহী সদস্য আতিয়ার রহমান, সদস্য দেলোয়ার হোসেন, কবি সিরাজুল ইসলাম, লিটন প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বাবু।
