আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপলোড তারিখঃ 2025-08-30 ইং
আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার এরশাদপুর গ্রামবাসীর আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় এই মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। আলমডাঙ্গা পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ মালিথার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দার।


এসময় তিনি বলেন, ‘আজকের এই মহতি আয়োজন সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি আমাদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ এবং সামাজিক ঐক্যের অন্যতম প্রধান মাধ্যম। বর্তমান সময়ে তরুণ সমাজ নানা প্রলোভন ও অপসংস্কৃতির শিকার হচ্ছে। বিশেষ করে মাদকের বিষাক্ত ছোবল আমাদের যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তাই খেলাধুলার মতো ইতিবাচক কর্মকাণ্ড তরুণদের মাদক থেকে দূরে রাখতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখবে- এতে কোনো সন্দেহ নেই।’


আলমডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবুর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম ও পৌর যুবদলের সদস্যসচিব সাইফুদ্দিন আহমেদ কনক। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল কাদের, পৌর ৫ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, যুবনেতা শরীফ আহমেদ, হুমায়ন কবির, আওয়াল কবির, আক্তারুজ্জামান লুলু, মিলন মালিথা, মিলন, আক্তার, অনিক, সাইফুল, রতন, আলহাজ, বিল্লাল প্রমুখ। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় স্টেড ফাস্ট কুরিয়ার সার্ভিস একাদশকে ১-৬ গোলে পরাজিত করে জয়লাভ করে ০০৭ একাদশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)