ভারতে প্রবেশকালে ৮ বাংলাদেশি আটক

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2025-08-29 ইং
ভারতে প্রবেশকালে ৮ বাংলাদেশি আটক ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ৮ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি সদস্যরা। বিজিবি সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ভোরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৭৫/৩-এস হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের একটি পেঁপে বাগানে অভিযান চালিয়ে আসামিবিহীন ৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।


এদিন সকাল ১০টা ৪৫ মিনিটে কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬১/২০-আর হতে ৩ কিলোমিটার ভেতরে কুষাডাঙ্গা গ্রামের মাঠে আরও এক অভিযানে ৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে বিজিবি।
অন্যদিকে, গত বুধবার বিকেল ৫টা ১০ মিনিটে খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/৭৪-আর হতে ২০০ গজ ভেতরে অভিযান চালায় বিজিবি। এসময় নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করা অবস্থায় ৮ বাংলাদেশিকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)