ছবির ক্যাপশন:
দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দর্শনা বাজার মাঠের পাশে কৃষ্ণচূড়া ও বকুল গাছ লাগানো হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের যুগ্ম আহ্বায়ক রাসেল উদ্দিন টগর, দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ও যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ রতন। দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ নিয়ে পৌর এলাকায় ৩৬টি বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে বলে জানান আবু সাঈদ রতন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক দৈনিক সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মাহফুজ উদ্দিন খান, কেরুজ শ্রমিক মিজানুর রহমান, শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম লুল্লু, দর্শনা পৌর স্বেচ্ছা সেবক দলের রুবেল, মিলন ও জালাল উদ্দিন।
