ছবির ক্যাপশন:
দর্শনার পরানপুর গ্রামের বিভিন্ন ক্লাসে অধ্যায়নরত ২২ জন ছাত্র বল পেয়ে বিকালে মোবাইল গেইম ছেড়ে ফুটবল খেলায় মনোযোগ দিয়েছে। গত বুধবার দুপুর দেড়টার দিকে দর্শনা থানার অফিসার ইনর্চাজ (ওসি) শহীদ তিতুমীর দর্শনা পরাণপুর গ্রামের যুবদের মধ্যে একটি ফুটবল প্রদান করলে এসব ছাত্র ও যুবকেরা বিকেলের মোবাইল ফোন ছেড়ে ফুটবল খেলায় মনোযোগী হয়ে। দর্শনা সরকারি কলেজের প্রথম বর্ষে ছাত্র মিকাইল হোসেন ও দশম শ্রেণির ছাত্র সাদ আহম্মেদ জোয়াদ্দার দর্শনা থানার অফিসার ইনর্চাজ শহীদ তিতুমীরের নিকট থেকে বলটি গ্রহণ করে। ইতোপূর্বে ওসি শহীদ তিতুমীর দর্শনা শহরের বিভিন্ন খেলার মাঠে গিয়ে নিজে হাতে ৯টি ওয়ার্ডে যুবদের হাতে ভাল মানের ফুটবল তুলে দেন। সর্বশেষ দর্শনা পরাণপুর গ্রামের যুবকদের হাতে একটি উন্নতমানের ফুটবল তুলে দেন।
