দর্শনায় খেলাফত মজলিসের নির্বাচনী প্রচারণা

আপলোড তারিখঃ 2025-08-29 ইং
দর্শনায় খেলাফত মজলিসের নির্বাচনী প্রচারণা ছবির ক্যাপশন:

দর্শনায় বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে দাওয়াতি মজলিস ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। দলটির আমির ইসলামী স্কলার আল্লামা মামুনুল হকের নেতৃত্বে পরিচালিত এ রাজনৈতিক সংগঠনের চুয়াডাঙ্গা জেলা সাধারণ সম্পাদক জুবায়ের খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দর্শনার আকন্দবাড়িয়া ঈদগাহ দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় এ আয়োজন হয়। সভায় জুবায়ের খান বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস জনগণের দল। আমরা রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টি ও মানুষের কল্যাণের জন্য। যারা সংসদে যাবেন, তাদের দ্বীনি জ্ঞান, নৈতিকতা ও জনগণের আস্থা থাকা জরুরি। রিকশা প্রতীক সাধারণ মানুষের প্রতীক। গরিব-অসহায় মানুষের অধিকার আদায়ে আমি সংসদে যেতে চাই।


তিনি আরও বলেন, আমরা চাই একটি ন্যায়ের সমাজ, যেখানে দুর্নীতি, মাদক ও সন্ত্রাস থাকবে না। ইসলামী মূল্যবোধের আলোকে দেশ পরিচালিত হলে জনগণ প্রকৃত শান্তি পাবে। ইনশাআল্লাহ, জনগণের দোয়া ও সমর্থন নিয়ে আমরা সে দায়িত্ব পালন করব। অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিস দর্শনা থানা সভাপতি মাওলানা মুস্তাফিজ, প্রচার সম্পাদক মাওলানা মুসা নূর, মাওলানা আশরাফুল আলম, মাওলানা হুজাইফা প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)