ছবির ক্যাপশন:
‘স্বনির্ভরতার জন্য সহায়তা’ এ মূলনীতির আলোকে মহিলা বিষয়ক মন্ত্রণালয়াধীন ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায় ২০২৫-২০২৬ চক্রের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত উপকারভোগীদের মাঝে কার্ড ও খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদে ৪৪৫ জন উপকারভোগীকে ভিডব্লিউবি কার্ড ও চাল প্রদান করা হয়।
অনুষ্ঠানে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শাহাবুবুর রহমানের সঞ্চালনায় ও চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হোসনে জাহান। এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাজিবার রহমান, আলমগীর হোসেন, সদস্য আ. রাজ্জাক, আ. সালাম, নুর মোহাম্মদ ভগু, মাহবুবুর রহমান, দেলোয়ারা খাতুন, আনেহার খাতুন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পারভীন, উদ্যোক্তা হারুন, হীরা খাতুন, ওমেদুল হক, প্রদীপ বিশ্বাস প্রমুখ।
