মেহেরপুরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব নিয়ে দিনব্যাপী আউটরিচ ক্যাম্পেইন

আপলোড তারিখঃ 2025-08-29 ইং
মেহেরপুরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব নিয়ে দিনব্যাপী আউটরিচ ক্যাম্পেইন ছবির ক্যাপশন:

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে আউটরিচ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল ‎বৃহস্পতিবার সকালে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কলেজ মোড় ও আমঝুপি নীলকুঠি ও বাজার এলাকায় গান ও প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষকে কারিগরি শিক্ষার তাৎপর্য ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা হয়।‎
‎    আউটরিচ ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আব্দুল লতিফ মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে চিফ ইন্সট্রাক্টর (ফার্ম) প্রকৌশলী শফি উদ্দিন, চিফ ইন্সট্রাক্টর (ওয়েল্ডিং) মোক্তার হোসেন মীর, ইন্সট্রাক্টর (অ্যাপারেল) মিনারুল ইসলামসহ সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে কলেজ ক্যাম্পাসে ফিরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ বিষয়ে বিভিন্ন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনব্যাপী আউটরিচ ক্যাম্পেইনের সমাপ্তি ঘটে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)