জীবননগরে পূর্বশত্রুতা জেরে কিশোরীকে কুপিয়ে জখম

আপলোড তারিখঃ 2025-08-29 ইং
জীবননগরে পূর্বশত্রুতা জেরে কিশোরীকে কুপিয়ে জখম ছবির ক্যাপশন:

জীবননগরে পূর্ব শত্রুতার জেরে এক কিশোরীকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর কলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়। তার মাথা, পিঠে সবমিলিয়ে ২০টির ওপর সেলাই দেওয়া হয়েছে।


ভুক্তভোগী কিশোরী জানায়, ‘গত বুধবার দিবাগত রাতে আমি বাড়ির বাইরে বাথরুমে যায়। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা একই গ্রামের লাল মিয়ার ছেলে আশিক (২৮), আবু তাহেরের ছেলে আজাদ (৫০) নুরু (৪৫) এবং আইয়ুবের ছেলে সাকিল (২৫) এসে আমার পেছন থেকে জাপটে ধরে সেই সাথে জোরপূর্বক আমার মুখ চেপে ধরে। তখন আমি আত্মচিৎকার দিলে আমার মা বাড়ির বাইরে আসেন। এসময় তারা আমার ওপর ক্ষিপ্ত হয়ে আমাকে ধারালো হাসুয়া দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এরপর আমি জ্ঞান হারিয়ে ফেলি।’


এদিকে কিশোরীর ভাই বলেন, ‘রাতে খেয়ে আমি শুয়েছিলাম। রাত ২টার দিকে আমার বোনের আত্মচিৎকার শুনে বাইরে বেরিয়ে আসলে দেখি আমার বোন রক্তাক্ত অবস্থায় উঠানে পড়ে আছে। এসময় চারজনের হাতে ধারালো অস্ত্র নিয়ে পালিয়ে যেতে দেখি। তারপর আমার বোনকে উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাথায় পিঠে হাতে সর্বমোট ২০টি সেলাই দেয়। বর্তমানে আমার বোন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।’


এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ হতে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্তপূর্বক পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)