ছবির ক্যাপশন:
বেগম খালেদা জিয়ার গাড়ীবহরে হামলার
মেহেরপুর অফিস: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর জেলা যুবদল। গতকাল বুধবার বিকালে মেহেরপুর শহরের জেনারেল হাসপতাল সড়কের কুটুমবাড়ি রেস্তরার সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়েজ মোহাম্মদের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন সদর থানা যুবদলের সভাপতি হাসিবুজ্জামান স্বপন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সামসুল ইসলাম, যুবদল নেতা তৌফিক এলাহী, আব্দুল্লাহ আল মামুন, মনিরুল ইসলাম মনিসহ যুবদলের অন্যান্য নেতাকর্মি।
