দামুড়হুদার জয়রামপুরে বিএনপির কর্মী সভায় বক্তারা

দলের স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে

আপলোড তারিখঃ 2025-08-28 ইং
দামুড়হুদার জয়রামপুরে বিএনপির কর্মী সভায় বক্তারা ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে কাঁঠালতলায় ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। ৩ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আবু হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল ওয়াহেদ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী।


হাউলী ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মালেক রুস্তম, দামুড়হুদা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা, সদস্য হুমায়ূন কবির ডাবলু, মমিনুল ইসলাম, সুমন, হাউলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরিকুল ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা হাসান আলী, আরিফুল ইসলাম, নাজমুল, নুর সালাম, লাবিব সিদ্দিকী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফারুক হোসাইন বাবু, সাধারণ সম্পাদক তামিম হোসেনসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।


কর্মী সভায় বক্তারা বলেন, সংগঠনকে শক্তিশালী করা এখন সময়ের দাবি। দেশের এই ক্রান্তিকালে গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রতিটি কর্মীকে সচেতন হতে হবে এবং মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে। দলীয় ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে দলের স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে। সামনে দিনগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তৃণমূল পর্যায়ে সংগঠনের বিস্তার ঘটিয়ে প্রতিটি ইউনিটকে আরও সুসংঘটিত করতে হবে। ইউনিয়ন ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে প্রতিটি নেতা-কর্মীকে দায়িত্বশীল হতে হবে এবং জনগণের কাছে দলের ভাবমূর্তি ইতিবাচক ভাবে তুলে ধরতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে যে কোন চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)