ছবির ক্যাপশন:
হরিণাকুণ্ডু উপজেলায় সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে খরিপ/২ ২০২৫ মৌসুমে মাসকলাইয়ের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে এই মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. আনিসুজ্জামান খান। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরীফ মোহাম্মদ তিতুমীর।
