মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আটক

আপলোড তারিখঃ 2025-08-28 ইং
মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আটক ছবির ক্যাপশন:

রাজধানী ঢাকার পল্লবী ১২ নম্বর রেসিডেন্সিয়াল এলাকায় বিশেষ অভিযানে মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনামকে আটক করেছে র‍্যাব-৪ ও পুলিশ। গতকাল ‎বুধবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত যৌথভাবে পরিচালিত এ অভিযানে তাকে আটক করা হয়। ‎পুলিশ সূত্রে জানা গেছে, সাজ্জাদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে তদন্ত চলমান রয়েছে। তবে তার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো মামলার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। আটকের পর তাকে স্থানীয় থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ‎র‍্যাব জানায়, সাজ্জাদুল ইসলামের বিরুদ্ধে কিছু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য আপাতত প্রকাশ করা সম্ভব নয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)