ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা বালিকা বিদ্যালয় ও রামদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার বাদল রশিদের স্ত্রী শরিফা খাতুন (শরিফা ম্যাডাম) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার দুপুর ১২টার দিকে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আলমডাঙ্গায় শোকের ছায়া নেমে আসে।
তার মরদেহ আলমডাঙ্গায় পৌঁছালে সহকর্মী শিক্ষক-শিক্ষিকাসহ আত্মীয়-স্বজন, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ পরিবারকে সমবেদনা জানান। তিনি এক ছেলে, তিন মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ এশা আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, শিক্ষক সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা অংশ নেন। জানাজা শেষে দারুস সালাম কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।
