ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জের তেঁতুল শেখ কলেজের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। গতকাল বুধবার বেলা ১১টার দিকে কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ মারফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কলেজের সভাপতি রউফুন্নাহার।
তিনি অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের সন্তান সুশিক্ষিত করার জন্য সকল শিক্ষক-শিক্ষিকাসহ অভিভাবকদের ও সচেতন হতে হবে। আপনার সন্তান কলেজের নিয়মিত আসে কি না, ক্লাস করছে কি না, সেইসব বিষয়েও খেয়াল রাখতে হবে। কলেজের গিয়েও সপ্তাহে কিংবা মাসেও খোঁজখবর নিতে হবে অভিভাবকদের। আপনাদের ছেলে-মেয়ে সুশিক্ষিত হলে একটি প্রতিষ্ঠানের সুনামসহ জেলা ও দেশের সুনাম অর্জন করবে।’
তিনি আরও বলেন, ‘আমি এই কলেজের এই প্রথম কমিটির সভাপতি পদ পেয়েছি। আমি চেষ্টা করব এই প্রতিষ্ঠানের জন্য সার্বিক বিষয়ে খোঁজখবরসহ, প্রতিষ্ঠানটি আরও উন্নয়ন করার। সেই লক্ষ্যে আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। সহযোগিতা করে এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি আপনাদের।’
এসময় উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক জহির রাহান, হারুন অর রশিদ, রমিজ রায়হান, মোস্তফা শওকত ইমরান, আরিফ, রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের প্রভাষক (কৃষিশিক্ষা) ইলা।
