ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা পৌর শহরের বিভিন্ন এলাকায় বেওয়ারিশ ক্ষ্যাপা কুকুরের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। বেওয়ারিশ ক্ষ্যাপা কুকুর নিধনে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছে তারা। দর্শনা পৌর এলাকায় বিভিন্ন গ্রামে ও মহল্লায় বেওয়ারিশ ক্ষ্যাপা কুকুরের উৎপাতে চলাচলে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকার জনজীবন। বিভিন্ন এলাকা থেকে পাওয়া তথ্য অনুযায়ী এবং পৌর কাউন্সিলর রবিউল হক সুমনের ভাষ্যমতে, গত দুই দিনে আনুমানিক ২৫ জনের কামড়ানো খবর পাওয়া গেছে। এর মধ্যে দর্শনা পৌর এলাকা অজিমপুরের রশিদের ছেলে আরিফ, বেন্দর ব্যাপারীর ছেলে জোর হোসেন, মমিনের ছেলে সিরাজ উদ্দিন, তৈয়ব আলী, আবুল খায়ের, কামালের কন্যা, পুরাতন বাজার হিন্দু পাড়ার মানা সর্নকারের ছেলে, দক্ষিন চাঁদপুরের গ্যাং কোয়াটার পাড়ার মালেকের স্ত্রী, রামনগরের হাওয়া খাতুন ও মদন বাবুর ছেলে রাবন, পরানপুরের কবির। এদের মধ্যে কেউ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আবার কেউ কেউ ফার্মেসী থেকে ভ্যাকসিন নিয়ে নিজ এলাকায় চিকিৎসা নিচ্ছে। তবে এ বিষয়ে এলাকাবাসী বেশ কয়েকবার স্ব স্ব এলাকার পৌর কাউন্সিলরদের নিকট বেওয়ারিশ ক্ষ্যাপা কুকুর নিধনের কথা বললে তারা কর্নপাত করেন নি। এ বিষয়ে পৌর কাউন্সিলর প্যানেল মেয়র রবিউল হক সুমন বলেন, বিষয়টি পৌর মেয়রের কাছে জানানো হয়েছে তিনি অতিসত্তর এ বেওয়ারিশ ক্ষ্যাপা কুকুর নিধন কার্যক্রম চালু করবেন।
