ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় নির্বাচনী গণসংযোগ ও কুশল বিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত তিনি শহরের স্টেশন রোড, রেলবাজার, করিমন স্ট্যান্ড ও ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগে তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘নতুন বাংলা গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন।’ অ্যাডভোকেট রাসেল আরও বলেন, ‘ফ্যাসিবাদের দৌরাত্ম্যে দেশ অনেক পিছিয়ে পড়েছে। যারা সুইস ব্যাংকে টাকা পাচার করেছে, কানাডা ও বেগমপাড়ায় বাড়ি করেছে- তাদের অর্থ ফিরিয়ে এনে দেশের অগ্রগতিতে ব্যবহার করতে হবে। যারা মারামারি-খুনখারাবি করে, তাদের হাতে দেশ নিরাপদ নয়।’
তিনি শিক্ষার্থীদের চাকরি সংকট প্রসঙ্গেও কথা বলেন। ‘দিন দিন বেকার সমস্যা বাড়ছে। ৫৪ বছর ধরে শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে চাকরি পায়নি, সবখানেই ঘুষের প্রভাব। জামায়াত ক্ষমতায় এলে ইনশাআল্লাহ মেধাবী শিক্ষার্থীদের বিনা ঘুষে চাকরির নিশ্চয়তা দেওয়া হবে।’
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অর্থ সম্পাদক কামাল উদ্দিন, পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, সেক্রেটারি মোস্তফা কামাল, সহকারী সেক্রেটারি ইমরান হোসেন, ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, পৌর সভাপতি আবু রায়হানসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
