হাইকোর্টের বিচারপতি হলেন মেহেপুরের কৃতী সন্তান আসিফ হাসান

আপলোড তারিখঃ 2025-08-27 ইং
হাইকোর্টের বিচারপতি হলেন মেহেপুরের কৃতী সন্তান আসিফ হাসান ছবির ক্যাপশন:

মেহেরপুর জেলার ইতিহাসে প্রথমবারের মতো বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন জেলার কৃতী সন্তান অ্যাডভোকেট আসিফ হাসান। গত সোমবার তাঁকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। ‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে এবং সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী অ্যাডভোকেট আসিফ হাসানসহ মোট ২৫ জনকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন। ‎শপথ গ্রহণের দিন থেকে আগামী দুই বছরের জন্য তাঁরা হাইকোর্ট বিভাগে দায়িত্ব পালন করবেন। ‎‎অ্যাডভোকেট আসিফ হাসান মেহেরপুর শহরের কোর্ট রোডের বাসিন্দা এবং মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট আব্দুর রশিদের যোগ্য উত্তরসূরি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)