মেহেরপুরে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

আপলোড তারিখঃ 2025-08-27 ইং
মেহেরপুরে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ ছবির ক্যাপশন:

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ‎মঙ্গলবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম। ‎বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম।


সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহারুল ইসলাম, এডহক কমিটির সাবেক সভাপতি নাসির উদ্দিন, আকসেদ আলী, সহকারী শিক্ষক কামরুল ইসলাম, এইতেসামুল হকসহ গ্রামের আমন্ত্রিত সুধীজন, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা। আলোচনায় বক্তারা বলেন, শিক্ষা উন্নয়নে শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। শিক্ষার মান বাড়াতে অভিভাবকদের আরও বেশি সচেতন ও অংশগ্রহণমূলক ভূমিকা রাখার আহ্বান জানান অতিথিরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)