মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

আপলোড তারিখঃ 2025-08-27 ইং
মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ ছবির ক্যাপশন:

২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে মাসকলাই চাষের জন্যে ঝিনাইদহের মহেশপুরে কৃষক-কৃষাণিদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন মহেশপুর উপজেলা  নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা।


প্রধান অতিথির বক্তব্যে ইউএনও খাদিজা আক্তার বলেন, বর্তমান সরকার কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা বলেন, মাসকলাই একটি জনপ্রিয় ডাল ফসল। মাটির উর্বরতা বাড়ানো সহ কৃষকদের বাড়তি আয়ের ক্ষেত্রেও এই ফসল গুরুত্বপূর্ণ। তাই প্রণোদনা হিসেবে পাওয়া বীজ ও সার যথাযথ ভাবে ব্যবহার করতে হবে।


অনুষ্ঠানে স্থানীয় কৃষকেরা বিনামূল্যে সার-বীজ পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং তারা জানান, সরকারের এ ধরনের সহায়তা তাদের উৎপাদন খরচ কমাতে বড় ভূমিকা রাখছে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকেরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)