ছবির ক্যাপশন:
আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার হলরুমে এই কর্মাশালা অনুষ্ঠিত হয়। উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচন পরিচালক মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচন সদস্যসচিব মাওলানা মহিউদ্দিন, জীবননগর উপজেলার নির্বাচন পরিচালক মাওলানা বেলাল হুসাইন ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহফুজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন উথলী ইউনিয়ন জামায়াতে সেক্রেটারি ও উথলী ইউনিয়ন নির্বাচন পরিচালক হাফেজ এম. হাসানুজ্জামান।
