গিরিশনগরে ‘মানবতার জন্য’ সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি

আপলোড তারিখঃ 2025-08-27 ইং
গিরিশনগরে ‘মানবতার জন্য’ সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী ও সামাজিক সংগঠন ‘মানবতার জন্য’। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে সংগঠনের কয়েকজন সদস্য এ কর্মসূচি শুরু করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান বলেন, ‘মানবতার জন্য সংগঠন পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় যে কাজ করে যাচ্ছে, তা আগামী প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ সহকারী শিক্ষক শাহ-আলম বলেন, ‘সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপণ অপরিহার্য। মানবতার জন্য সংগঠন যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়।’


এসময় সংগঠনের সহ-সম্পাদক আব্দুল মান্নান বলেন, ‘চুয়াডাঙ্গা জেলায় তীব্র তাপমাত্রা, অতিবৃষ্টি ও অনাবৃষ্টি জলবায়ুর বিরূপ প্রভাব ফেলছে। তাই সকলের উচিত এই মৌসুমে অন্তত একটি হলেও গাছ লাগানো। এতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহায়তা করবে।’ কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে শোভাবর্ধনকারী কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষকদের মাঝে উপহার হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শাহিন সরকার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম রেজা, বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান, আ. আলিম, স্থানীয় মানবিক আরাফাতসহ অনেকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)