ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা যুবদলের উদ্যোগে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষের পক্ষে শহরে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শহরের গণপূর্ত মোড় থেকে শুরু হয়ে সনো সেন্টারের সামনে হয়ে প্রভাতি স্কুল মোড় এবং হাসপাতাল কাঁচা বাজার মোড় পর্যন্ত নেতা-কর্মীরা একযোগে প্রচারণা চালান। প্রচারণায় অংশগ্রহণকারীরা বলেন, ধানের শীষ হচ্ছে গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের প্রতীক। এ প্রতীকের বিজয়ের মাধ্যমে দেশে আবারও জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে। তারা আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের জনগণ ন্যায়বিচার, কর্মসংস্থান, উন্নয়ন ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ ফিরে পাবে।
প্রচারণা কর্মসূচিতে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, সহসভাপতি মো. তৌফিকুজ্জামান তৌফিক, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন হাবলু, জেলা যুবদলের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক আবু সাইদ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক লালন সরদারসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। প্রচারণায় নেতারা জনগণের দ্বারে দ্বারে গিয়ে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তারা প্রত্যাশা ব্যক্ত করেন, জনগণ গণতন্ত্র পুনরুদ্ধার এবং পরিবর্তনের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে।
