মহেশপুর সীমান্তে ৮ বাংলাদেশি আটক

আপলোড তারিখঃ 2025-08-27 ইং
মহেশপুর সীমান্তে ৮ বাংলাদেশি আটক ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে ৬ জন নারী ও ২ জন পুরুষ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টায় মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


আটক দুই পুরুষ বাংলাদেশি হলেন- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের বিশ্বনাথ সরকারের ছেলে শান্ত সরকার (২১) ও মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পুকুরিয়া গ্রামের দশরথ হালদারের ছেলে সুবল হালদার (৬৮)।


বিজিবি জানিয়েছে, মহেশপুর-৫৮ বিজিবির অধীন শ্যামকুড় বিওপির বিজিবি সদস্যরা বেলা সাড়ে ১১টার দিকে চেয়ারম্যান ঘাট এলাকা থেকে এক নারীকে আটক করে। এছাড়া একই সময় বাঘাডাঙ্গা বিওপির পৃথক অভিযানে হুদাপাড়া গ্রাম থেকে ৭ বাংলাদেশি নাগরিককে আটক করে।


আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। আটক ৬ নারীকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। এছাড়া আটক দুই পুরুষ বাংলাদেশিকে মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদুর রহমান বলেন, বিজিবির হাতে আটক দুই পুরুষ বাংলাদেশির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)