আলমডাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

আপলোড তারিখঃ 2025-08-27 ইং
আলমডাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্র নিহত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া-গাংনী সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোয়াদ আলী (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হাটবোয়ালিয়া-গাংনী সড়কের একটি স’ মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোয়াদ আলী মেহেরপুরের গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের সৌদি প্রবাসী দুলাল হোসেনের ছেলে। সে স্থানীয় একটি হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। দুর্ঘটনায় আহতরা হলেন- ভোলাডাঙ্গা গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে বাহাদুর (২২), সাগর আলী (১৬), গাংনীর রনি আহমেদ ও জব্বার আলী।


স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে বাহাদুর তার বাচ্চাকে দেখতে শ্বশুরবাড়ি হেমায়েতপুর যাচ্ছিলেন। এসময় গাংনীর দিক থেকে আসা দ্রুতগামী একটি পালসার এনএস মোটরসাইকেল বিপরীত দিক থেকে এসে বাহাদুরদের বহনকারী জিক্সার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সোয়াদসহ সবাই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোয়াদকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে রনি আহমেদ ও জব্বার আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।


এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। নিহতের পরিবার মামলা করতে অস্বীকৃতি জানিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’ এদিকে, সোয়াদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভোলাডাঙ্গা গ্রামে নেমে আসে শোকের ছায়া। দুই ভাই এক বোনের মধ্যে সোয়াদ ছিল সবার ছোট। প্রবাসী বাবা সন্তানের মৃত্যু সংবাদে দিশেহারা হয়ে পড়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)