দামুড়হুদায় রাস্তা মেরামতের উদ্বোধনকালে রুহুল আমিন

রাক্ষস মার্কা জনপ্রতিনিধি থেকে মুক্তি চাই

আপলোড তারিখঃ 2025-08-25 ইং
দামুড়হুদায় রাস্তা মেরামতের উদ্বোধনকালে রুহুল আমিন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির রুহুল আমিন বলেছেন, ‘আমরা ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি, টোল দিচ্ছি- কিন্তু রাক্ষস মার্কা জনপ্রতিনিধিরা সব গিলে খাচ্ছে। জনগণ এখন তাদের হাত থেকে মুক্তি চায়।’ গতকাল সোমবার বিকেল পাঁচটায় জামায়াতের অর্থায়নে দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের জয়রামপুর কুমারীদহ পাড়ার মাটির রাস্তা মেরামতের উদ্বোধন ও গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


রুহুল আমিন বলেন, ‘জনগণ এবার এমন প্রতিনিধি বেছে নেবে, যারা সত্যিই দেশের কথা ও মানুষের কথা ভাববে। আমরা ক্ষমতায় না থাকলেও সবসময় মানুষের জন্য কাজ করি। আর ক্ষমতায় গেলে ন্যায় প্রতিষ্ঠা করে জনগণের অধিকার জনগণের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ।’ পরে তিনি দামুড়হুদা সদর ইউনিয়নের ফকিরপাড়া, উজিরপুর, কোষাঘাটা, পুড়াপাড়া, দামুড়হুদা পুরাতন বাজার, খাঁনপাড়া ও কেশবপুর এলাকায় গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, উপজেলা আমির নায়েব আলী, উপজেলা সেক্রেটারি আবেদ-উদ-দৌলা টিটন, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম জিয়া, যুব বিভাগের সভাপতি আব্দুল খালেক, হাউলি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আজগর আলী সজলসহ স্থানীয় জামায়াতের নেতা-কর্মীরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাউলি ইউনিয়ন জামায়াতের আমির ওবায়দুল হক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)