দামুড়হুদায় আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিক নিহত

আপলোড তারিখঃ 2025-08-25 ইং
দামুড়হুদায় আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিক নিহত ছবির ক্যাপশন:

দামুড়হুদায় আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিক মিকাইল নিহত ও আলমসাধু চালক রাজা আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা তিনটার দিকে জয়রামপুর শেখপাড়ার মেইন রাস্তার উঁচু ঢিবি পার হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক মিকাইল হোসেন (১৭) মহেশপুর থানার গোকুলনগর গ্রামের ইসরাইল ছেলে ও আর আহত রাজা (১৯) চুয়াডাঙ্গা বালিয়াকান্দি গ্রামের ছবির আলীর ছেলে।


জানা যায়, রাজা ও মিকাইল চুয়াডাঙ্গার দশমাইল থেকে আলমসাধু নিয়ে দামুড়হুদা কাঁচাবাজার পয়েন্টে রওনা করেন। জয়রামপুর শেখপাড়ায় মেইন সড়কে থাকা রাস্তার ঢিবি পার হতে গিয়ে আলমসাধুর নিয়ন্ত্রণ হারিয়ে তারা রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয় জনগণ তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মিকাইলকে মৃত ঘোষণা করেন। আর আলমসাধু চালক রাজা আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।


এ বিষয়ে মিকাইলের দুলাভাই আলিউল বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আমার কুটুমের মৃত্যু হয়েছে। কারো প্রতি কোনো অভিযোগ আমাদের নাই।’ দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু হয়েছে। যেহেতু চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তার মৃত্যু হয়েছে, সেহেতু চুয়াডাঙ্গা সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)