ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ, ফেনসিডিল ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকালে নারী-শিশুসহ দুজনকে আটক করেছে বিজিবি।
জানা গেছে, গত রোববার সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭২/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মানিকপুর গ্রামের মো. সাজ্জাকের আম বাগানের মধ্যে হতে নায়েব সুবেদার মো. ভুইঁয়া ইকবাল হোসেনের নেতৃত্বে অভিযানে আসামীবিহীন ৪ বোতল ভারতীয় মদ এবং ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
একই রাতে সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫৯/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগরপাড়া গ্রামের পাকা রাস্তায় নায়েব সুবেদার মো. শরীফ উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১৯৫ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/৪১-আর হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের মো. আয়নালের বাঁশ বাগানের মধ্যে নায়েক মো. শহীদুল ইসলামের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় দুজন (১ নারী এবং ১ শিশু) বাংলাদেশি নাগরিক আটক করা হয়। আটক ধুরদের মহেশপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
