ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় ফ্রি ডেন্টাল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। সকাল সাড়ে ১০টা থাকে বেলা ১টা পর্যন্ত আলমডাঙ্গা পোস্ট অফিসের সামনে এই ফ্রি ডেন্টাল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এলাকার অসহায় দুস্থ মানুষের সেবায় মেডিপ্লাসের সৌজন্যে এই উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিলন। উপস্থিত ছিলেন আলমডাঙ্গা নাগরিক নাট্যাঙ্গনের সভাপতি, লেখক সাংবাদিক হামিদুল ইসলাম আজম, ডাক্তার আব্দুল্লাহ আল মামুন। এই ফ্রি ডেন্টাল মেডিকেল ক্যাম্পে সেবাদানকারী চিকিৎসকরা হলেন মূল উদ্যোক্তা ডাক্তার সুব্রত প্রমানিক, ডাক্তার তাহমিদ আশরাফ,ডাক্তার বিতাশী চক্রবর্তী।
ডাক্তার সুব্রত প্রমানিক রাজ বলেন, আমার এলাকার অসহায় দুস্থ মানুষের চিকিৎসা সেবায় আরও বৃহৎ পরিসরে সকলেই এগিয়ে আসতে হবে। আমি এবং আমার বন্ধু চিকিৎসকদের সাথে নিয়ে শুরু করছি। পরবর্তীকালে এই রকম ফ্রি ডেন্টাল মেডিকেল ক্যাম্প চলমান থাকবে বলে আশা করছি। গতকাল প্রায় দুই শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
