ছবির ক্যাপশন:
২০২৪-২৫ অর্থবছরের খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, রাসায়নিক সার ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে গতকাল রোববার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদের হলরুমে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামান। এসময় বক্তারা বলেন, সরকারের এই উদ্যোগ কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কৃষকেরা আরও উৎসাহের সঙ্গে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে এগিয়ে আসবেন।
উল্লেখ্য, ২০২৪-২০২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা/পুনর্বাসনের আওতায় উপজেলা ৩ হাজার কৃষকের মাঝে জন প্রতি ১ কেজি গ্রীষ্মকালীন নাসিক পেঁয়াজের বীজ, ২০ কেজি এমওপি সার, ২০ কেজি ডিএপি সার এবং বালাইনাশক বাবদ নগদ ৩৫৫ টাকা করে বিতরণ করা হবে। কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ কার্যক্রমটি সার্বিকভাবে পরিচালনা করে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এদিকে মেহেরপুরের মুজিবনগরে ২০২৪-২৫ অর্থবছরের গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের প্রণোদনা/পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ মণ্ডল।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মুজিবনগর উপজেলায় মোট ৩ হাজার কৃষককে এই সুবিধা দেওয়া হবে। প্রতিজন কৃষককে ১ কেজি পেঁয়াজের বীজ, ২০ কেজি এমওপি সার, ২০ কেজি ডিএপি সার এবং বালাইনাশক বাবদ ৩৫৫ টাকা করে প্রদান করা হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মুজিবনগর এর আয়োজনে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, মজনুর প্রেসক্লাবের সভাপতি এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষকরা লাভবান হবেন এবং স্থানীয়ভাবে পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি পাবে। এতে একদিকে কৃষকেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন, অন্যদিকে দেশের আমদানি নির্ভরতা কমবে।
