মুক্তিযোদ্ধা সংসদ দামুড়হুদা উপজেলা ইউনিট কমান্ড-এর এডহক কমিটি গঠন

আপলোড তারিখঃ 2025-08-25 ইং
মুক্তিযোদ্ধা সংসদ দামুড়হুদা উপজেলা ইউনিট কমান্ড-এর এডহক কমিটি গঠন ছবির ক্যাপশন:

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দামুড়হুদা উপজেলা ইউনিট কমান্ড-এর প্রস্তাবিত এডহক কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার বিকেল চারটার দিকে দর্শনা পৌর মুক্তযোদ্ধা কমান্ড অফিসে মুক্তিযোদ্ধাদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা হাফিজুল আলমকে আহ্বায়ক করে ৭ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানকে সদস্যসচিব করা হয়েছে। সদস্যরা হলেন- বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন ও বীর মুক্তিযোদ্ধা দিলদার হোসেন। প্রস্তাবিত এ কমিটি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড বরাবর প্রেরণ করা হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদ অনুমোদন দেওয়ার পর পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত হবে বলে জানান আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাফিজুল আলম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)