গাঁজা, ইয়াবা, ফেনসিডিল ও মদ উদ্ধার

জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান

আপলোড তারিখঃ 2025-08-24 ইং
গাঁজা, ইয়াবা, ফেনসিডিল ও মদ উদ্ধার ছবির ক্যাপশন:

জীবননগর ও মহেশপুর সীমান্তে মাদক বিরোধী পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, ইয়াবা, ভায়াগ্রা ট্যাবলেট, ফেনসিডিল ও মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।


সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ১২টা ১৫ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। নায়েব সুবেদার সৈয়দ মফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গয়েশপুর উত্তরপাড়া গ্রামের গাজী মন্ডলের আম বাগান থেকে আসামীবিহীন ৪৫০ গ্রাম ভারতীয় গাঁজা ও ৪০০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর আগে, রাত ৯টা ২০ মিনিটে লড়াইঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার লড়াইঘাট গ্রামের একটি মেহগনি বাগান থেকে সুবেদার মো. তরিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীবিহীন ২০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি।


অপরদিকে, একই দিন রাত ১০টা ৪০ মিনিটে নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মো. নিজাম উদ্দিনের কলা বাগানে হাবিলদার মো. আবেদ আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামীবিহীন ৪২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)