ছবির ক্যাপশন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে রায়পুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম রফি। সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খাঁন খোকন। বিশেষ বক্তা ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, সাংগঠনিক সম্পাদক আলতাব হোসেন।
এছাড়া রায়পুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ জীবননগর উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য আনোয়ার হোসেন খাঁন খোকন বলেন, বিএনপি একটি বৃহত্তর রাজনৈতিক দল। এই দলের সকল নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। একটি চক্র দলের নেতাকর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইবে, সে দিকে সবাই সজাগ থাকবে। দলের মধ্যে কোনো ভেদাভেদ না করে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকলে একত্রিত হয়ে ধানের শিষ প্রতিকের জন্য ভোট করতে হবে। অনুষ্ঠান পরিচালনা করেন রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান স্বপন।
