ছবির ক্যাপশন:
জীবননগরে রাখাল শাহের ৩৮তম ওরস উদ্যাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা জীবননগর উপজেলার আলিপুর রাখাল শাহের মাজার প্রাঙ্গণে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ওরস পরিচালনা কমিটির সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন খাঁন খোকন। প্রধান বক্তা ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান কবির। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন ময়েন, ওরশ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম মুন্সি প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম।
