ঝিনাইদহের চিত্রা নদীতে মাছের পোনা অবমুক্ত

আপলোড তারিখঃ 2025-08-24 ইং
ঝিনাইদহের চিত্রা নদীতে মাছের পোনা অবমুক্ত ছবির ক্যাপশন:

ঝিনাইদহের কালীগঞ্জে চিত্রা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল শনিবার কালীগঞ্জ উপজেলা ও পৌর মৎস্যজীবী দলের উদ্যোগে চিত্রা নদীর কালীবাড়ী ঘাট ও চাপালী কুঠিপাড়া ঘাটে দুই মণ মাছের পোনা অবমুক্ত করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওহেদ আলী লস্কর, জাবেদ আলী, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক নাজমুল কবির রিপন, সদস্যসচিব আব্দুল কুদ্দুস, যুগ্ম আহ্বায়ক ফজলুল রহমান, আব্দুল করিম, মুরাদ হোসেন টিটন সহ অন্যান্যরা।


প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, প্রত্যেক নদী থেকে বাঁধ অপসারণ করতে হবে। এছাড়া অবৈধ কারেন্ট, চায়না দুয়ারী জাল বাজার থেকে অপসারণ করতে হবে। এক্ষেত্রে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত বিএনপির নেতাকর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)