মেহেরপুরে সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ফয়েজকে সংবর্ধনা

আপলোড তারিখঃ 2025-08-24 ইং
মেহেরপুরে সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ফয়েজকে সংবর্ধনা ছবির ক্যাপশন:

মেহেরপুর সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদকে সংবর্ধনা দিয়েছে ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও শ্যামপুর ইউনিয়নের নেতা-কর্মীরা। গতকাল‎ শনিবার বিকেল পাঁচটায় শ্যামপুর ক্লাব বাজার প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


‎শ্যামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন জেলা জাসাসের সদস্যসচিব বাকা বিল্লাহ, শ্যামপুর ইউনিয়ন বিএনপির নেতা অধ্যাপক সোহরাব হোসেন, বিএনপি নেতা আবুল হাসেম, বিএনপি নেতা পাঞ্জাব হোসেন ও বিএনপি নেতা আমিজুর রহমান।


জেলা যুবদলের সদস্য মনিরুল ইসলাম মনির সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন আমদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, বুড়িপোতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, বিএনপি নেতা শামসুর রহমান সুইট, ফুর্তি হাসানসহ স্থানীয় নেতাকর্মীরা। বক্তারা নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদকে অভিনন্দন জানিয়ে বিএনপিকে আরও শক্তিশালী ও তৃণমূলমুখী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)