ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পুরাতন ভবনের নিচে লাশ ঘরের পাশে দীর্ঘদিন ধরে অবস্থান করছিলেন অজ্ঞাত এক বৃদ্ধ। গত শুক্রবার ভোর ৪টায় তিনি মারা যান। ধারণা করা হচ্ছে তিনি মানসিক ও শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। এদিকে তার মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দিয়ে লাশটি হস্তান্তর করে। লাশটি মর্গে রাখা হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লাশের পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম রহিম বক্স। বাড়ি যশোরের চৌগাছায়।
জানা গেছে, প্রথমে লাশের পরিচয় না পাওয়ার কারণে আন্জুমান মফিদুল চুয়াডাঙ্গার মাধ্যমে দাফন করার কথা ছিল। তবে পরিচয় পাওয়ায় পরে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা যায় ।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, খবরটি আমরা পাওয়ার পর লাশ শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমরা তার পরিচয় জানতে পারি। পরবর্তীতে তার এলাকার থানার মাধ্যমে পরিবারের লোকজনের সাথে কথা বললে তারা লাশ নিতে চুয়াডাঙ্গাতে আসবে বলে জানান। কিন্তু এখন অবধি এসে পৌঁছায়নি। মরদেহ এখনো লাশ ঘরে রাখা আছে।
রহিম বক্স চুয়াডাঙ্গা হাসপাতাল চত্বরে কেন ছিল এমন প্রশ্নে খালেদুর রহমান বলেন, এখন অবধি কিছু জানা যায়নি। ওনার পরিবারের লোকজন আসলে সম্পূর্ণ তথ্য জানা যাবে।
