চুয়াডাঙ্গায় পৃথক দুর্ঘটনায় ৩ শিশু আহত

আপলোড তারিখঃ 2017-11-02 ইং
চুয়াডাঙ্গায় পৃথক দুর্ঘটনায় ৩ শিশু আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথক তিনটি দুর্ঘটনায় তিন শিশু আহত হয়েছে। পায়ের উপর ইট পড়ে শিশু সিয়াম, জানালা থেকে পড়ে শিশু রাব্বি ও পায়ের উপর সøাব পড়ে শিশু লিপন আহত হয়। গতকাল বুধবার ছোটপুটিমারী, নতিপোতা ও হাকিমপুর গ্রামে পৃথক এ তিনটি দুর্ঘটনা ঘটে। আহত তিন শিশুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গতকাল বুধবার বেলা সাড়ে ৩টার সময় আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের ছোট পুটিমারী গ্রামের আনিছুর রহমান লিটনের ছেলে সিয়াম (৭) বাড়ীর পাশে সাইফুলের পরিত্যক্ত বাড়িতে খেলছিল। এ সময় বাড়ীর পিলারের একটি ইট খুলে তার পায়ের উপর পড়লে গুরুতর আহত হয় সে। এদিকে, বিকাল ৫টার সময় হকিমপুর গ্রামের আবুল কালামের ছেলে রাব্বি (৬) নিজ বাড়ীর সামনে শুকুর আলীর নতুন বাড়ীতে খেলতে গিয়ে জানালা থেকে পড়ে গুরুতর আহত হয়েছে। একই দিনে সন্ধা সাড়ে ৭টার দিকে নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের মাইদুল ইসলামের ছেলে লিপন (৭) নিজ বাড়ীর ভিতর খেলছিল। এসময় বাড়ীর প্রাচীরের সাথে থাকা একটি সøাব তার পায়ের উপর পড়লে তার পা ভেঙে যায়। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)