দর্শনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2025-08-24 ইং
দর্শনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দর্শনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। গতকাল শনিবার সকাল ১০টায় দর্শনা ডাক বাংলো অডিটেরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে এই নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটি আহ্বায়ক মুহাম্মদ এনামুল কবির জিপসীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ হাসানুজ্জামান সজিব। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ থেকে আপনারা নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে পাখা মার্কার পক্ষে সকল ধর্ম, বর্ণ, বিভিন্ন-পেশার মানুষসহ সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে কাজ করবেন। সাধারণ মানুষের মধ্যে নিজেদেরকে গ্রহণযোগ্য করে আমাদের দলের আদর্শ প্রচার করবেন। প্রতিটি ওয়ার্ডে, পাড়ার-মহল্লায় নির্বাচনী কমিটি গঠন করে পাখা মার্কার পক্ষে ভোট চাইবেন। 

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন  কারী মো. জিল্লুর রহমান। সভায় বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের দামুড়হুদা সদর ইউনিয়রে সভাপতি মুফতি আব্দুর রাজ্জাক কাজী, হাউলী ইউনিয়রে সভাপতি আশরাফুল ইসলাম, জুড়ান পুর ইউনিয়রে সভাপতি শাহিন আ্লম মিল্টন, নতিপোতা ইউনিয়রে সভাপতি মোশরেফ হোসেন, দর্শনা পৌরসভার সভাপতি মো. কামরুজ্জামান, নাটুদাহ ইউনিয়নের সভাপতি মাও.  মো. মিকাইল হোসেন, পারকৃস্ণপুর মদনা ইউনিয়নের সাধারণ সম্পাদক জামসের আলী, কুড়ুলগাছী ইউনিয়নের সাধারণ সম্পাদক জোবায়ের আহম্মদ, গড়াইটুপি ইউনিয়নের জসীম উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন মাও. কে এম সাইফুল্লাহ ও মুফতি মুহাম্মদ ইদরিস।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)