ছবির ক্যাপশন:
রাজধানী ঢাকা থেকে ঝিনাইদহের জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ঢাকার পান্থপথ থেকে তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, যুবলীগ নেতা আশফাক মাহমুদ জন ও নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আহমেদকে একই সাথে একই স্থান থেকে গ্রেফতার করা হয়। তাদেরকে ঝিনাইদহে নিয়ে আসার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য- গতবছরের ৫ আগস্টের পর থেকে তারা দুজনই পলাতক ছিল। তাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় শিবির কর্মী ইবনুল পারভেজ হত্যা মামলা ও বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের মামলাসহ একাধিক মামলা রয়েছে।
