চুয়াডাঙ্গায় নকশী গার্মেন্টসের আরও একটি শাখা উদ্বোধন

আপলোড তারিখঃ 2025-08-24 ইং
চুয়াডাঙ্গায় নকশী গার্মেন্টসের আরও একটি শাখা উদ্বোধন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় নকশী গার্মেন্টসের আরেকটি নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা বাদুরতলার মালেকা টাওয়ারের তাদের আরেকটি শোরুমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মঞ্জুরুল আলম মালিক লার্জ, সদস্য সচিব সুমন পারভেজ খান, সীমান্ত ব্যাংকের ম্যানেজার সৈকত হাসান মানিক রাজনসহ ব্যবসায়ী নেতারা। এসময় জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মঞ্জুরুল আলম মালিক লার্জ বলেন, ‘ব্যবসায় একটি হালাল উপায়। ভক্তি ও শ্রদ্ধা থাকলে অবশ্যই একদিন প্রতিষ্ঠিত হতে পারবে। নকশী গার্মেন্টসের এই প্রচেষ্টা থাকার কারণেই আজ তাদের নতুন শাখা।’  এসময় নকশী গার্মেন্টসের প্রোপাইটর মাহফুজুর রহমান সকলের কাছে সহযোগিতা ও দোয়া চেয়েছেন। উল্লেখ্য, দীর্ঘ ২২ বছর যাবৎ চুয়াডাঙ্গায় নকশী গার্মেন্টস ব্যবসা পরিচালনা করে আসছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)