দামুড়হুদায় পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে জখম

আপলোড তারিখঃ 2025-08-22 ইং
দামুড়হুদায় পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে জখম ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার ফকিরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে একজনকে কুপিয়ে রক্তাক্ত জখমের ঘটনা ঘটেছে। আহত ব্যক্তি হলেন- ফকিরপাড়া গ্রামের খোকনের ছেলে আশরাফুল আশা (৩২)। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে তাকে কুপিয়ে ধানখেতে ফেলে দেওয়া হয়।


স্থানীয় প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসীর বরাত জানা যায়, কয়েকদিন আগে আশার সাথে একই গ্রামের আজিজুলের ছেলে জাহাঙ্গীরের মধ্যে মারামারি হয়। তার জের ধরে শুক্রবার জাহাঙ্গীর আশাকে দোকানে দেখতে পেয়ে রাগান্বিত হয়ে কুপিয়ে ধানখেতে ফেলে দেন। পরে স্থানীয়রা আশাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসক তাকে রাজশাহীতে রেফার্ড করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল বলেন- আশরাফুল নামে একজন রোগী এসেছে ফিজিক্যাল এসল্ট। মাথায় এবং শরীরে গভীর আঘাত রয়েছে, আঘাতটা গুরুতর। তাই আমরা প্রথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করেছি।


আশার ভাই শাহিন বলেন, ‘আমরা জানি না জাহাঙ্গীর কেন এমন করেছে। আমার ভাইয়ের অবস্থা খুব খারাপ। ডাক্তার রাজশাহী রেফার্ড করেছেন।’ দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরকে ফোন করলে এসআই সবুজ জানান, ‘এ বিষয়ে আমাদের জানা নেই।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)