আলমডাঙ্গায় বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার রাজা আহামেদের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2025-08-22 ইং
আলমডাঙ্গায় বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার রাজা আহামেদের ইন্তেকাল ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার রাজা আহামেদ (৫৭) ইন্তেকাল করেছেন। গতকাল আলমডাঙ্গা স্টেশনপাড়ার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক শিক্ষক মরহুম খন্দকার আহমদ আলীর মেজো ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে দারুস সালাম প্রাঙ্গণে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। জানাজা নামাজ পড়ান  হাফেজ আইয়ুব আলী।


মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, মেহের আলী, বড় মসজিদের খতিব হাফেজ মাওলানা জুলফিকার আলী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী লিয়াকত আলী লিপু মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান তাফসির আহমেদ লাল, আলমডাঙ্গা একাডেমির পরিচালক প্রভাষক মো. আব্দুল হাই, সাবেক স্টেশন মাস্টার হাজী শামসুল হক টুকু, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সভাপতি আশরাফুল ইসলাম লুলু, আলমডাঙ্গা প্রেসক্লাবের আহ্বায়ক খন্দকার শাহ আলম মণ্টু, সাবেক সহসভাপতি রুনু খন্দকার, সাবেক কোষাধ্যক্ষ আতিক বিশ্বাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)