আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি মোক্তার গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2025-08-22 ইং
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি মোক্তার গ্রেপ্তার ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার দিকনির্দেশনা ও জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাসের নির্দেশে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।


শেখ শফিকুল ইসলাম মোক্তারকে আন্দুলবাড়ীয়া বাজার এলাকার এক ব্যবসায়ীর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি জীবননগর থানার মামলা নম্বর ১৩/১৬৬ এর এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩০৭/৩২৩/৩২৬/৩৫৪/৩৭৯/১১৪/৫০৬ ধারায় মামলা রয়েছে। গতকাল শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত মোক্তারকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)