প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের সময় মুদি ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2025-08-22 ইং
প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের সময় মুদি ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার জয়রামপুর মালিতা পাড়ায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে জনগণের হাতে ধরা পড়েছেন স্থানীয় মুদি ব্যবসায়ী কাজল (৩৫)। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কাঁঠালতলা এলাকার মুদি দোকান ব্যবসায়ী কাজল গভীর রাতে ইয়াস উদ্দিনের মেয়ে ও প্রবাসীর স্ত্রী ইয়াসমিনের (৩৫) ঘরে প্রবেশ করেন। তখন প্রতিবেশীরা তাদের হাতেনাতে আটক করে। রাতভর স্থানীয়রা কাজলকে দড়ি দিয়ে বেঁধে রাখে এবং দুজনকে এক ঘরে আটকে রাখে।

কাজল জয়রামপুর মালিতা পাড়ার বাসিন্দা। তার তিনটি বিয়ে হয়েছে এবং বর্তমানে এক স্ত্রী ও তিন সন্তান রয়েছে। অপরদিকে ইয়াসমিন দুই কন্যা সন্তানের জননী। তার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। ঘটনার পর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় প্রবীণ আজিজুল হক বলেন, ‘এ ধরনের ঘটনা সমাজকে কলুষিত করছে। তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ উদাহরণ হয়ে দাঁড়াবে যদি শাস্তির ব্যবস্থা না নেওয়া হয়।’ প্রবীণ বাসিন্দা আব্দুল কাদের বলেন, ‘প্রবাসীরা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখেন। তাদের পরিবার এভাবে অসম্মানিত হলে সমাজে অশান্তি ছড়াবে।’ স্থানীয় নারী সংগঠনের এক সদস্য জানান, ‘এ ধরনের অনৈতিক কাজে পরিবারের শিশুদের মানসিক আঘাত লাগে। এতে তারা ভুল পথে বেড়ে ওঠার ঝুঁকিতে পড়ে।’

তবে লোকলজ্জার ভয়ে ছেলে বা মেয়ের পক্ষ থেকে এখনো কেউ অভিযোগ করেননি। থানায়ও কোনো মামলা হয়নি। কাজলের ব্যবহৃত মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। ইয়াসমিনের পরিবারও কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)