ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মালিথার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও নতিপোতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক ও দামুড়হুদা সদর ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল হাসান তনু, ইউনিয়ন বিএনপির সাধারণ স¤পাদক আব্দুর রহিম, হাউলী ইউপি বিএনপির সাধারণ স¤পাদক আব্দুল ওয়াহেদ, কৃষকদলের নেতা ইসমাইল হোসেন, আব্দুল হামিদ মেম্বার। এছাড়াও বক্তব্য রাখা ইউনিয়নের ৯ ওয়ার্ডের সভাপতি ও স¤পাদক হলেন, আশারাফুল হোসেন, আবুল কালাম আজাদ, জামান মোল্লা, বদর মাল, জাহাঙ্গীর আলম, বরকত আলী, আশরাফ আলী আশা, মেম্বার আলিফ খা প্রমুখ। উপজেলা ছাত্রদল নেতা মাহাফুজুর রহমার মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা আনিছুজ্জামান, শামসুজ্জোহা পলাশ, একরামুল মেম্বার, আব্দুর রশিদ, কলম, উপজেলা ছাত্রদলের নেতা আরিফুল ইসলাম, রানা, মিরাজুল ইসলাম, শাকিল হোসেন প্রমুখ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে সরকার দলীয় বিভিন্ন ক্যাডারদের হামলার তিব্র নিন্দা জানান ও দামুড়হুদা ইউনিয়ন বিএনপিকে গতিশীল করে আগামী দিনের পথচলার বিষয়ে খোলামেলা আলোচনা করেন বক্তারা।
