চুয়াডাঙ্গায় অসহায় মানুষের পাশে ‘অসহায় ফাউন্ডেশন’

খাবার পেল দুই শতাধিক অসহায় মানুষ

আপলোড তারিখঃ 2025-08-22 ইং
চুয়াডাঙ্গায় অসহায় মানুষের পাশে ‘অসহায় ফাউন্ডেশন’ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় তরুণ যুবসমাজের অংশগ্রহণে ২৫০ জন অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাযের পর চুয়াডাঙ্গা বড় বাজার মুক্তমঞ্চে এ খাবার বিতরণ করে ‘অসহায় ফাউন্ডেশন’। অসহায় ফাউন্ডেশনের সভাপতি খালিদ হাসানের সভাপতিত্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চুয়াডাঙ্গা থানা মসজিদের ইমাম মওলানা ইয়াকুব আলী। মোনাজাত শেষে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন অসহায় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বাবু আহমেদ, সহ-সম্পাদক শান্তি আহমেদ, মামুন আলফাজ, সেলিম, জানিফ, জেবু, গাফফার, মোনায়েম, সোহেল, সাইফুল, মালেক রানা প্রমুখ।

খাবার বিতরণকালে অসহায় ফাউন্ডেশনের সভাপতি খালিদ হাসান বলেন, ‘চুয়াডাঙ্গাতে যারা অসহায়, না খেয়ে স্টেশনে বা রাস্তায় শুয়ে থাকে, আমরা প্রতিদিন চেষ্টা করব তাদের খাবারের ব্যাবস্থা করার, এবং যাদের পোশাক নেই তাদের পোশাকের ব্যাবস্থা করবে অসহায় ফাউন্ডেশন। যারা টাকার অভাবে হাসপাতালে চিকিৎসা করাতে পারছে না, তাদেরও পাশে দাঁড়াবো আমরা। আজকে থেকে আমাদের যাত্রা শুরু, আশা করছি এভাবে প্রতিনিয়ত আমরা অসহায়দের পাশে থাকবো। আমরা প্রতিদিন সন্ধ্যায় রান্না করে রাত ১০টার পর শহরের বিভিন্ন জায়গাতে খাবার বিতরণ করব।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)