ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৫৮৩তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের শহীদ আলাউল হলে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্বআ করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। সাহিত্য পরিষদের অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতার সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন হারুন-অর-রশিদ, গুরু কাজল মল্লিক, আব্বাস উদ্দীন, লতিফা রহমান বনলতা, মর্জিনা খাতুন, হুমায়ুন কবীর ও আবু নাসিফ খলিল। আসরের মাঝে সভাপতির মাধ্যমে শেখ পিণ্টু সম্পাদিত সাহিত্য সংকলন শব্দসারি শরৎ সংখ্যা সকল সদস্যদের মাঝে বিতরণ করা হয়। পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন ইকবাল আতাহার তাজ, অ্যাড. মো. বজলুর রহমান, হুমায়ুন কবীর, আবু নাসিফ খলিল ও কাজল মাহমুদ। সাহিত্য আসরে আরও উপস্থিত ছিলেন ডা. কামরুজ্জামান, শেখ পিণ্টু ও আশিকুজ্জামান আসাদ। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে ‘পদধ্বনি’ আসরের ১৫৮৩তম পর্বের সমাপ্তি ঘটে।
