ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পৌর ১ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মাগরিবের নামাজের পর ১ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে হাটকালুঞ্জ কেরুর মাঠে এ কর্মীসভা অনুষিষ্ঠত হয়। ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি।
প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ বলেন, ‘প্রথমেই আমি ১ নম্বর ওয়ার্ড বিএনপির সকল নেতা-কর্মীকে অভিনন্দন জানাই, যারা দলের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। এ ধরনের কর্মীসভা আমাদের সংগঠনের শক্তি, একতা ও মনোবলকে দৃঢ় করার একটি বড় সুযোগ। আমাদের লক্ষ্য হলো আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও জনগণের আস্থা অর্জনের মতো করে আয়োজিত করা। আমরা সকলকে জানাতে চাই, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি জনগণের আশা ও স্বপ্নের প্রতীক। তাই প্রতিটি কর্মীকে দায়িত্বশীল হতে হবে, দলের নীতি ও আদর্শকে মেনে জনমতের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। আমাদের ঐক্য ও সহমর্মিতা আগামী নির্বাচনে আমাদের শক্তিকে আরও দৃঢ় করবে।’
তিনি আরও বলেন, ‘আমি আশা করি, প্রতিটি কর্মী নিজের এলাকায় জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করবে, দলকে শক্তিশালী করবে এবং জনগণের সমস্যার সমাধানে ভূমিকা রাখবে। নির্বাচনের জন্য ইতিবাচক প্রস্তুতি নেওয়া, দলের নেতা-কর্মীদের মধ্যে একতা বজায় রাখা এবং নতুন প্রজন্মকে রাজনীতি ও দায়িত্ববোধে প্রেরণা দেওয়াই এখন আমাদের প্রধান লক্ষ্য।’
শেষে শরীফুজ্জামান শরীফ সকল নেতা-কর্মীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যান, যাতে দলের মর্যাদা ও জনআস্থা বৃদ্ধি পায়। চুয়াডাঙ্গা থেকে একটি শক্তিশালী নেতৃত্ব প্রদানের মাধ্যমে দেশের উন্নয়ন ও ন্যায় প্রতিষ্ঠার পথে অবদান রাখুন।’
কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পল্টু, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজন ও জেলা বিএনপি সাবেক সহসভাপতি আরশেদ আলী কালু। ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. এম এম শাহজাহান মুকুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, যুগ্ম সম্পাদক মো আমানুল্লাহ আমান, জেলা যুবদলের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ টনিক, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টু, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি নুর আব্বাস, সাংগঠনিক সম্পাদক লাল্টু, পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, সদস্য শাহারু আহমেদসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। সভায় কয়েক শতাধিক মহিলা দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
